ঢাকা ০১:৩৮ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ‘সশস্ত্র’ হওয়ার হুমকি কাদের মির্জার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:০৪:৫৫ এএম, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ৩৯৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তির প্রস্তাব দেয়ার ৩৫ ঘণ্টার মাথায় আবারও ফেসবুক লাইভে এসে ‘সশস্ত্র’ হওয়ার হুমকি দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, কোম্পানীগঞ্জে আমার দেয়া শান্তির প্রস্তাবের পর প্রশাসন তাণ্ডব চালাচ্ছে। আমার ছেলেদের বাড়িতে গিয়ে গ্রেফতার করা হচ্ছে। প্রয়োজনে জীবন উৎসর্গ করবো। আমিও দেখবো কীভাবে করতে হয়। আমরা বসে থাকবো না। কাল পর্যন্ত দেখবো, তারপর ব্যবস্থা হবে। আমরাও সশস্ত্র হবো।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আজও পুলিশ টাকা খেয়ে রাজু নামে আমারা এক ত্যাগী কর্মীকে গ্রেফতার করেছে। গত তিন দিনে আমার কর্মী নিজাম উদ্দিন মিকনসহ ১০ জনকে গ্রেফতার করেছে। আমার ছেলেকে আহত করলো ইট দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দিয়েছে কিন্তু একটা আসামিও প্রশাসন ধরলো না। আমার ছেলে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে।

তিনি বলেন, আমাকে আমার অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। আমার ইফতার আনতে দেয়া হচ্ছে না। একদিন সাহরিও আনতে দেয়া হয় নাই। আমার সাহরি ছাড়া রোজা রেখেছি এবং ইফতার ছাড়া রোজা ভেঙ্গেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ‘সশস্ত্র’ হওয়ার হুমকি কাদের মির্জার

প্রকাশকাল ০৩:০৪:৫৫ এএম, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১