ঢাকা ০১:১১ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৪০:২১ এএম, শনিবার, ১০ জুলাই ২০২১ ১৯২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেশের সব ফেরিঘাট দিয়ে যাত্রী ও যাত্রীবাহী গাড়ি পারাপার বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

আজ শুক্রবার প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা আজ থেকে ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। শুধু পণ‍্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে। চলমান কঠোর লকডাউন যতো দিন চলছে এই সিদ্ধান্ত ততদিন বলবৎ থাকবে।’

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ

প্রকাশকাল ০৪:৪০:২১ এএম, শনিবার, ১০ জুলাই ২০২১