ঢাকা ০১:৪৭ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিশুবক্তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ (ভিডিও)

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১০:৪৪:৪৯ এএম, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ৪১৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে গাজীপুর কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

এর আগে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেয়ায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। র‍্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেক বাদী হয়ে এই মামলা করেন। বুধবার নিজ বাড়ি নেত্রকোনা থেকে আটককৃত মাদানীকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে ঢাকায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশুবক্তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ (ভিডিও)

প্রকাশকাল ১০:৪৪:৪৯ এএম, শনিবার, ১০ এপ্রিল ২০২১