ঢাকা ০৪:২৯ পিএম, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১৬ দিনেই ১ লাখ রোগী শনাক্ত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:০০:০০ এএম, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ২৯৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে করোনার শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭ লাখ ৩ হাজার ১৭০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ৩০ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এ ১৬ দিনেই  ১ লাখ রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য ঘেঁটে এমন তথ্য জানা গেছে।

গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর তিন মাস পর ১৮ জুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর ঠিক এক মাস পর ১৮ জুলাই রোগীর সংখ্যা পৌঁছেছিল ২ লাখে। এরপরের এক লাখ রোগী শনাক্ত হয় এক মাস ৯ দিনে। ২৬ আগস্ট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ায় ৩ লাখ। শনাক্ত রোগী সংখ্যা ৪ লাখ ছাড়াতে লেগেছিল আরও দুই মাস। তা ৫ লাখে পৌঁছাতে সময় লাগে ৫৫ দিন।

এরপর সংক্রমণের গতি কিছুটা কমতে থাকায় পরের এক লাখ রোগী শনাক্ত হয় ১০২ দিন পর। গত ২৯ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছিল।

এরপর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দ্রুত রোগীর সংখ্যা বাড়ছে। ২৯ মার্চের পর দৈনিক দিনে শনাক্ত রোগীর সংখ্যা একবারের জনও ৫ হাজরের নিচে নামেনি। এর মধ্যে ৭ এপ্রিল রেকর্ড সংখ্যক ৭ হাজার ৬২৬ জন রোগী শনাক্ত হয়। রোগীর সংখ্যার হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৩৩ তম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৬ দিনেই ১ লাখ রোগী শনাক্ত

প্রকাশকাল ০৪:০০:০০ এএম, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১