ঢাকা ০৩:০০ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালো থাকুন কবরী আপা: শাকিব খান

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:১৯:৩৪ এএম, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ৪০১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরী (৭০)। তার সঙ্গে সুসম্পর্ক ছিলো চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের। এই কিংবদন্তীর বিদায়ে তাকে স্মৃতিচারণ করলেন ঢাকার সিনেমার অন্যতম অভিনেতা শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন প্রিয় তারকাকে নিয়ে-

চলচ্চিত্রের যারা পথ পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার আপা। তিনি আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন…

চলচ্চিত্রের প্রাজ্ঞজনের একজন ছিলেন কবরী আপা। তিনি সোনালি অতীতে সমুজ্জ্বল সাক্ষী ছিলেন। সুতরাং, হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক, সুজন সখী, তিতাস একটি নদীর নাম, নীল আকাশের নিচেসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন কবরী আপা।

অভিনেত্রী পরিচয়ের বাইরে পরিচালনাতেও সুনাম অর্জন করেছিলেন তিনি। পর্দার মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি পেলেও ব্যক্তি জীবনে কবরী আপা ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান একজন মানুষ।

কিংবদন্তি এই মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তাঁর সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি।

যেখানেই থাকুন, ভালো থাকুন কবরী আপা…

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দিনগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ঢাকার সিনেমার কবরী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালো থাকুন কবরী আপা: শাকিব খান

প্রকাশকাল ০৩:১৯:৩৪ এএম, শনিবার, ১৭ এপ্রিল ২০২১