ঢাকা ০১:৪৫ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির উসকানিতেই দেশে ‘নরকপুরী’: কাদের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:০০:১৪ এএম, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ৪১১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সরকার দেশকে নরকপুরীতে পরিণত করেছে’, বিএনপি মহাসচিবের এমন বিবৃতির জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার নয়, প্রকৃতপক্ষে জনগণ মনে করে বিএনপির উসকানিতে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গত ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে নরকপুরী বানিয়েছিলো।’

শুক্রবার (২৩ এপ্রিল) রাজধানীর পোস্তগোলার পারুমা মাঠে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের মির্জা ফখরুলের উদ্দেশ্যে বলেন, ‘সরকার নয়, আন্দোলনের নামে প্রকাশ্যে ও গোপনে বিএনপির আগুন সন্ত্রাসই বর্বরতার নামান্তর। জনগণের ওপর প্রতিশোধ নিতে বিএনপিই এখন বর্বরতা চালিয়ে যাচ্ছে। তারা ২০০১ সালে নির্বাচনের পর যেমনি বর্বরতা চালিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তেমনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর।’

মন্ত্রী বলেন, ‘জনগণের সহায়তায় সরকার সাম্প্রদায়িক দানবীয় অপশক্তিকে মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। অন্ধকারের অপশক্তির কালো দাঁত ভেঙে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এগিয়ে যাবে সম্ভাবনার সোনালী দিগন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য  পৃষ্ঠপোষক দল হচ্ছে  বিএনপি। ঢাকা,চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের সব ঘটনাই বিএনপি জড়িত ছিলো। জন্মলগ্ন থেকে আজ অবধি মানুষের পাশে থেকে আস্থা অর্জন করা একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ। চলমান করোনা সংকটেও সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশের অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনপ্রতিনিধি ও দলের নেতাকর্মীরা শুধু সুরক্ষা সামগ্রী নয় নগদ অর্থ ও খাদ্য সহায়তা নিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘লকডাউনের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন,সেই সব অসহায়, খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল, ভাসমান মানুষদের সহায়তা করার জন্য দলের নেতাকর্মী ও সমাজের সামর্থবানদের এগিয়ে আসতে হবে। করোনাকে পরাজিত না করা পর্যন্ত দুস্থ, অসহায়দের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বিতরণ চলমান রাখতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে এখন দুইটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, – প্রথমটি হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা আর দ্বিতীয়টি হচ্ছে জীবীকার জন্য খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। দলীয় নেতাকর্মীদের  সারাদেশে ক্যাম্পেইন এর মাধ্যমে করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ বাড়াতে হবল। আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রয়োজনে ভ্রাম্যমাণ সেবা দিতে হবে।’

এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের কর্মী হিসেবে নয়, দেশের কর্মী হিসেবে কাজ করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা ও সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।’

বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান সোহেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির উসকানিতেই দেশে ‘নরকপুরী’: কাদের

প্রকাশকাল ০৩:০০:১৪ এএম, শনিবার, ২৪ এপ্রিল ২০২১