ঢাকা ০৫:০১ পিএম, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৫৩:০৩ এএম, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ৩১৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জানাহ মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মোসারাত জাহানের গ্রামের বাড়ি কুমিল্লা শহরে তার পরিবার থাকে। ঢাকার ওই ফ্লাটে তিনি একাই থাকতেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। সে রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছেন তারা।

গুলশান থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং মোসারাতের ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রকাশকাল ০২:৫৩:০৩ এএম, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১