ঢাকা ০২:২৫ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় কৃষকের ধান কাটছে যুবলীগ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৫৬:২৫ এএম, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ৩৪৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট থাকায় নওগাঁয় হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে দিচ্ছে জেলা যুবলীগ। যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় এর নেতৃত্বে জেলায় ৩০টি টিম গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ সদস্য একটি টিম সদর উপজেলার পার-নওগাঁ গ্রামের জালাল হোসেন নামে এক গরীব কৃষকের দুই বিঘা জমির পাকাধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দেয়।

কৃষক জালাল হোসেন বলেন, ‘আমি গরীব মানুষ। অন্যের জমিতে বর্গা চাষ করেছি। ধান পেকে গেছে। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। যুবলীগের নেতারা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দিয়েছেন। তারা আমার ধান কেটে না দিলে আমি বড়ধরনের লোকশানে পড়তাম। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তাই জেলার গরিব কৃষকদের ধান কাটার কাজে সহযোগিতা করতে জেলা যুবলীগ প্রতিটি ইউনিয়ন পর্যায়ে টিম গঠন করেছে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই যুবলীগ নেতা-কর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নওগাঁয় কৃষকের ধান কাটছে যুবলীগ

প্রকাশকাল ০২:৫৬:২৫ এএম, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১