ঢাকা ০৩:৪৫ পিএম, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যে যেখানে আছেন সেখানেই ঈদ করুন: প্রধানমন্ত্রী

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:২৬:২৫ পিএম, বৃহস্পতিবার, ৬ মে ২০২১ ২৭০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার এই সংক্রমণকালে ছোটছুটি না করে, যে যেখানে আছে সেখানেই ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘ঈদ উপলক্ষে ছোটাছুটি না করে, যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করুন। আর যারা বিত্তশাল আছেন তারা দুঃস্থদের সহযোগিতা করুন। সেটা আরও বেশি সওয়াবের কাজ হবে বলে আমি মনে করি।’

বৃহস্পতিবার (০৬ মে) গণভবন থেকে ভার্চুয়ালি চারটি মেরিন অ্যাকাডেমি, পায়রা বন্দরে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে নতুন বাড়ি প্রদান ও ড্রেজারসহ শতাধিক নৌযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

এসময় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সুরক্ষিত থাকারও আহ্বান জানান সরকারপ্রধান।

দেশের নৌপথের উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর সরকারের মহাপরিকল্পনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আগামী ২০২৪-২৫ সালের মধ্যে সারা দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ খনন করা হবে।’

নৌপথে যাতায়াতকারী ও পরিচালনাকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌপথে দুর্ঘটনা এড়াতে জলযানগুলোর লাইসেন্স থাকতে হবে। সবাইকে নৌপথের আইন-কানুন মেনে চলতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে যেখানে আছেন সেখানেই ঈদ করুন: প্রধানমন্ত্রী

প্রকাশকাল ০৩:২৬:২৫ পিএম, বৃহস্পতিবার, ৬ মে ২০২১