ঢাকা ০১:৫৩ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক নিবন্ধন: উত্তীর্ণদের ৭ দিনের মধ্যে নিয়োগের সুপারিশ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৬:৫৭:৩৯ এএম, শনিবার, ৮ মে ২০২১ ৩১৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম থেকে দ্বাদশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের ৭ দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৬ মে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

একইসঙ্গে আদালত বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অ্যান্ট্রি লেভেলের ৫৪ হাজারের অধিক শিক্ষক পদে নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি স্থগিত করেছেন।

আদেশে আদালত বলেছেন, আগামী সপ্তাহে প্রথম থেকে ১২তম নিবন্ধনকারীদের ৭ দিনের মধ্যে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ততদিন পর্যন্ত ৫৪ হাজারের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি তা স্থগিত থাকবে।

এর আগে গত ১ এপ্রিল এনটিআরসিএ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। তবে, এ নিয়োগ চক্রে ২ হাজার ২০৭টি পদ সংরক্ষণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শূন্য পদের সংখ্যা ৩১ হাজার ১০১টি, যার মধ্যে এমপিওভুক্ত ২৬ হাজার ৮৩৮টি এবং নন এমপিও পদ ৪ হাজার ২৬৩টি।

মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ২০ হাজার ৯৯৬টি পদের মধ্যে এমপিওভুক্ত ১৯ হাজার ১৫৪ এবং নন-এমপিও ১ হাজার ৮৪২টি প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষক নিবন্ধন: উত্তীর্ণদের ৭ দিনের মধ্যে নিয়োগের সুপারিশ

প্রকাশকাল ০৬:৫৭:৩৯ এএম, শনিবার, ৮ মে ২০২১