ঢাকা ০২:১৫ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফেরিঘাটে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৪৭:৫৫ এএম, রবিবার, ৯ মে ২০২১ ২৮১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরমুখী মানুষের ফেরিতে যাতায়াত বন্ধ করতে প্রতিটি ফেরীঘাটে রবিবার থেকে বিজিবি মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট নিয়ন্ত্রণে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে এক প্লাটুন এবং বারবারিয়া ও সিংগাইরের ধল্লা এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে মোতায়েন করা হবে ২ প্লাটুন বিজিবি।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই নৌরুটে বন্ধ রয়েছে ফেরি ও লঞ্চ চলাচল। তবে ঘরমুখো মানুষের স্রোত রয়েছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। এতে করে ঘণ্টার পর ঘণ্টা নৌরুট পারাপারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে রয়েছে যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেরিঘাটে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

প্রকাশকাল ০২:৪৭:৫৫ এএম, রবিবার, ৯ মে ২০২১