ঢাকা ১২:৪৭ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১০২

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৫৯:২০ এএম, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ২৫৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০২ জনের। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৫৭৫ জনে দাঁড়াল এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৬০১ জনে।

বৃহস্পতিবার (১৩ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৬৯১ নমুনা পরীক্ষায় ১০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৭ জন এবং উপজেলার ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২০ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের পর গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এসব অভিযানে ৩২ মামলায় মোট ১১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য ২০০ পিস মাস্কও বিতরণ করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১০২

প্রকাশকাল ০৩:৫৯:২০ এএম, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১