ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০২:২৩:৪৮ এএম, শুক্রবার, ১৪ মে ২০২১ ৩২০ পাঠক
ব্রাহ্মণাবাড়িয়ায় বজ্রপাতে রবিউল (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরের দিকে সদর উপজেলার মাছিমাতা ইউনিয়নের চাপুইর গ্রামে এ ঘটনা ঘটে।
রবিউল ওই এলাকার জহর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে রবিউল গরু আনতে মাঠে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন অবস্থায় পড়ে যায়। পরে স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ব্রাহ্মণাবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।






















