ঢাকা ১২:০২ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, ১২ মুসল্লি নিহত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:২৬:৪৯ এএম, শনিবার, ১৫ মে ২০২১ ২৭৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ মুসল্লি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (১৪ মে) কাবুলের শাকার দারাহ জেলায় মসজিদে জুম্মার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

কাবুল পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এদিকে এখনও পর্যন্ত এই বোমা হামলার দায় স্বীকার করেনি কেউ। ঈদ উপলক্ষে তালেবান ও আফগান সরকার তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

এই যুদ্ধবিরতির মধ্যেই অবশ্য বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত সপ্তাহে একটি গার্লস স্কুলের সামনে বোমা হামলায় কমপক্ষে অর্ধশত প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই ছিলেন স্কুল ছাত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, ১২ মুসল্লি নিহত

প্রকাশকাল ০১:২৬:৪৯ এএম, শনিবার, ১৫ মে ২০২১