ঢাকা ১১:৫৫ পিএম, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাবুলে জুমার নামাজে ভয়াবহ বোমা হামলা, ইমামসহ নিহত ১২

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৩৮:২৮ এএম, রবিবার, ১৬ মে ২০২১ ৩০০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের রাজধানী কাবুলে জুমার নামাজের সময় মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে ইমামসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

ঈদুল ফিরত উপলক্ষে দেশটিতে চলমান ৩ দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মে) জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে তালেবান বিদ্রোহীরা এ হামলার নিন্দা জানিয়েছে। এখন পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

ঈদ ঘিরে তালেবান ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিলে আফগান সরকার তা মেনে নেয়। কিন্তু গত বৃহস্পতিবার ঈদের দিন ৪টি বোমা হামলায় ১১ জনের প্রাণহানি পর। যুদ্ধবিরতির দ্বিতীয় দিন শুক্রবারও কাবুলে জুমার নামাজে মুসল্লিরা যখন ইবাদতে মগ্ন তখন হঠাৎ বোমা হামলা চালানো হলো। তাতে ঘটনাস্থলেই ইমামসহ বেশ কয়েকজন আফগান প্রাণ হারায়।

দেশটির খোদ সন্ত্রাসী গোষ্ঠী তালেবান যুদ্ধবিরতি চলাকালে মসজিদে এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

আগামী ৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি দেশটিতে বেসামরিক লোকদের ওপর হামলাসহ সহিংসতা অস্বাভাবিক হারে বেড়েছে।

ক’দিন আগেই কাবুলের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে ৮০ জনের প্রাণহানি হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিল সংখ্যালঘু হাজারা শিয়া সম্প্রদায়ের স্কুলছাত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাবুলে জুমার নামাজে ভয়াবহ বোমা হামলা, ইমামসহ নিহত ১২

প্রকাশকাল ০১:৩৮:২৮ এএম, রবিবার, ১৬ মে ২০২১