বিশ্বে আরও ৭ লাখ আক্রান্ত, সাড়ে ১২ হাজার মৃত্যু
- প্রকাশকাল ০১:৩৬:৩৮ এএম, রবিবার, ১৬ মে ২০২১ ২৮৮ পাঠক
মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণঘাতি এ ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৮৩২ জন। এ নিয়ে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ২৫ লাখ ২০ হাজার ৮১৭ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে আরও ১২ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ ৭০ হাজার ৭৬২ জনে।
শনিবার (১৫ মে) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ দেয়া তথ্যে এ বিশ্বচিত্র উঠে এসেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে ২৪ ঘণ্টায় ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ৩ হাজার ৮৭৯ জন। ফলে ভারতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জনে, মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২২৯ জনের।
দৈনিক আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে ভারতের পরেই সবচেয়ে নাজুক অবস্থা ব্রাজিলের। লাতিন আমেরিকার দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৪ হাজার ৪৮৬ জন আক্রান্ত আর ২ হাজার ১৮৯ জন মারা গেছে। ব্রাজিলে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩ জন আর মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৮৫ জনের।
তথ্য বলছে, ভাইরাসটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ২৫৬ জন, মারা গেছে ৭২২ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯৮৪ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯৯ হাজার ২০৩ জন মারা গেছে।
দৈনিক আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে চতুর্থ অবস্থানে আছে লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৩৬৩ জন, মারা গেছে ৫৯৯ জন। এ পর্যন্ত আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৩২ লাখ ৬৯ হাজার ৪৬৬ জন আর মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৮৫৩ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ১৬ কোটি ২৫ লাখ ২০ হাজার ৮১৭ জন আক্রান্ত হয়েছে। আর মোট মারা গেছে ৩৩ লাখ ৭০ হাজার ৭৬২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭০২ জন।
























