ঢাকা ০৮:২৫ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৪৮:৩২ এএম, বুধবার, ১৯ মে ২০২১ ২৮১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কোটি ৯৭ লাখ টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ আবুল হায়াত (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বিনোদনগর গ্রামের মো. তাজামুল হকের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, ক্যাম্পের একটি দল জানতে পারে শিবগঞ্জ পৌরসভার রসুলপুর মোড়ের ফাতেমা কনফেকশনারী দোকানের সামনে দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় একজন মাদকদ্রব্য নিয়ে কানসাট থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরে দিকে আসছে। এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা চেকপোস্ট বসিয়ে সিএনজিতে থাকা আবুল হায়াতকে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক করে।

হায়াতের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার

প্রকাশকাল ০২:৪৮:৩২ এএম, বুধবার, ১৯ মে ২০২১