ঢাকা ১২:০৮ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিকল কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৪৭:২২ এএম, বুধবার, ১৯ মে ২০২১ ৩১৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ মে) ভোরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী জানান, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিকল কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

প্রকাশকাল ০২:৪৭:২২ এএম, বুধবার, ১৯ মে ২০২১