ঢাকা ১২:৪৭ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, হামলাকারী আটক

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৫৯:৪৪ এএম, বুধবার, ১৯ মে ২০২১ ২৮৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বড়ইকান্দি গ্রামের কাজীবুর রহমানের ছেলে সজিব আহমেদ (২০)।

এ ঘটনায় পুলিশ হামলাকারী যুবক লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে কাদির আহমেদ উজ্জ্বলকে (২৭) আটক করেছে। মঙ্গলবার (১৮ মে) হবিগঞ্জ রাতে সদর থানার ভাটি শৈলজুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, ঘটনাস্থল থেকেই হামলাকারীকে আটক করা হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার পরিদর্শক জুয়েল সরকার জানান, সজিব ও উজ্জ্বলের মধ্যে মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হয়। এ সময় সজিব একটি লাঠি দিয়ে উজ্জ্বলের হাতে আঘাত করেন। তখন উজ্জ্বল উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে সজিবকে আঘাত করলে তিনি মারা যান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সজিব সম্প্রতি সদর উপজেলার শৈলজুরা গ্রামের মানিক মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। এক পর্যায়ে মানিক মিয়ার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু বিয়েতে রাজি হননি তার বড় মেয়ের জামাতা লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে কাদির আহমেদ উজ্জ্বল। মঙ্গলবার রাতে বিয়ের আলোচনায় সজিবের সঙ্গে উজ্জ্বলের কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে উজ্জ্বল সঙ্গে থাকা ছুরি দিয়ে সজিবকে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় সজিবকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত উজ্জ্বলকে আটক করে পুলিশে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হবিগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, হামলাকারী আটক

প্রকাশকাল ০২:৫৯:৪৪ এএম, বুধবার, ১৯ মে ২০২১