ঢাকা ০৭:৪৫ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির পানি ঘরের বারান্দায় পড়ায় প্রতিবেশীকে কুপিয়ে জখম!

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৩৪:৪৬ এএম, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ৩১২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃষ্টির পানি ঘরের বারান্দায় পড়ার অজুহাতে ঝিনাইদহ পৌর এলাকার ছোট কামারকুন্ডু গ্রামে এক ট্রাক ড্রাইভারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। জখম ওই ব্যাক্তির নাম আশানুর রহমান। তিনি ছোট কামারকুন্ডু গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, আশানুর ও তার খালাত ভাই মিজান হোসেন পাশাপাশি ঘরে বসবাস করেন। মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে আশানুরের টিনের চালের পানি পড়ে মিজানের বারান্দার। বৃষ্টির পানি কেন তার ঘরের বারান্দায় পড়ছে, এমন প্রশ্ন করে আশানুরের সঙ্গে মিজান তর্ক-বিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে মিজান ও তার ছেলে ঘর থেকে রামদা বের করে আশানুরকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

পরে মুমূর্ষু অবস্থায় আশানুরের স্ত্রী রক্তাক্ত অবস্থায় তার স্বামীকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে ঝিনাইদাহ সদর থানার একদল পুলিশ হাসপাতালে আহত আসানূরের জবানবন্দি গ্রহণ করেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টির পানি ঘরের বারান্দায় পড়ায় প্রতিবেশীকে কুপিয়ে জখম!

প্রকাশকাল ০২:৩৪:৪৬ এএম, বৃহস্পতিবার, ২০ মে ২০২১