ঢাকা ০৭:৪৯ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৪১ ধরনের পণ্য আমদানিতে থাকছে না শুল্ক-কর

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৩৮:২৬ এএম, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ৪০৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত ৪১ ধরণের পণ্য আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এসব পণ্য আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম ভ্যাট ও অগ্রিম কর দিতে হবে না।

বুধবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয় (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। আগামী বছর ৩০ জুন পর্যন্ত এটি বলবত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে এসব পণ্য আমদানিকারকদের বেশ কিছু শর্ত সাপেক্ষে এ সুবিধা দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে, কোভিড-১৯ নমুনা পরীক্ষার কিট, কোভিড -১৯ এর হার্ড ইমিউনিটি পরীক্ষার কিট, মাস্ক ব্যবহারের জন্য কানের ব্যান্ড, নোজ প্রোটেক্টর ক্লিপ মাস্ক, জীবাণুনাশক বাল্ক, প্লাস্টিক ফেস শিল্ড, এন৯৫/কেএন৯৫ মাস্ক, প্রতিরক্ষামূলক চশমা এবং গগলস, গ্যাস মাস্ক, কোভিড-১৯ পরীক্ষার যন্ত্রপাতি ও উপকরণ, বিভিন্ন ওজনের নন ওভেন ম্যান মেড ফিলামেন্ট ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪১ ধরনের পণ্য আমদানিতে থাকছে না শুল্ক-কর

প্রকাশকাল ০২:৩৮:২৬ এএম, বৃহস্পতিবার, ২০ মে ২০২১