ঢাকা ০৮:৩০ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন জুভেন্টাস

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:০৭:৫৮ এএম, শুক্রবার, ২১ মে ২০২১ ২৭২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। কোচ আন্দ্রে পিরলোর অধীনে প্রথম হলেও তুরিনের ওল্ড লেডিদের এটি রেকর্ড ১৪তম কোপা ইতালিয়ান শিরোপা জয়।

বুধবার রাতে জমকালো ফাইনালে প্রথমার্ধের ৩১ মিনিটের মাথায় লিড নেয় জুভরা। দিয়ান ক্লুসেভেক্সির গোলে এগিয়ে যায় পিরলোর শিষ্যরা। এর ১০ মিনিট পরই ম্যাচের ৪১ মিনিটে পাল্টা আঘাত হানে আটালান্টা। রুসলান মালিনোভাস্কির গোলে ম্যাচে সমতায় ফেরে।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে জুভেন্টাসের ফেদেরিকো চিসে গোল করে আবারও দলতে এগিয়ে দেন। চলতি মৌসুমে সব মিলিয়ে এটা তার ১৩তম গোল।

ম্যাচের বাকি সময়ে গোল পরিশোধে ব্যর্থ হলে ১৯৬৩ সালের পর প্রথম কোপা ইতালিয়ার শিরোপা জয়ের মুখোমুখি হয়েও স্বপ্নভঙ্গের বিষাদ নিয়ে মাঠ ছাড়ে আটালান্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন জুভেন্টাস

প্রকাশকাল ০২:০৭:৫৮ এএম, শুক্রবার, ২১ মে ২০২১