ঢাকা ১২:৪৯ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিক গ্রেফতার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:১৯:৪৬ এএম, শুক্রবার, ২১ মে ২০২১ ২৮০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রাম থেকে মোসলেমা আক্তার মোহনা নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন মোহনার বড় ভাই মোসলেম উদ্দিন। এতে একমাত্র আসামি মোহনার প্রেমিক সাব্বির হোসেন আরমানকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার চেংমারী গ্রামের মোহনার সঙ্গে পাশের তিলকপাড়া গ্রামের আরমানের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাতে বিয়ে করার জন্য আরমান তার নানাবাড়ি ফুলচৌকি গ্রামে নিয়ে যান মোহনাকে। সন্ধ্যায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে ময়েনপুরের ইউপি সদস্য সাজেদুর রহমান তুহিন পরে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। মোহনাকে রাখা হয় আরমানের নানাবাড়িতে। সেখানেই রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মোহনা।

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিক গ্রেফতার

প্রকাশকাল ০২:১৯:৪৬ এএম, শুক্রবার, ২১ মে ২০২১