ঢাকা ০৭:৫৫ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টিতে ভিজে মাতালেন সানি লিওনি

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:১৬:৩৬ এএম, শুক্রবার, ২১ মে ২০২১ ৩০৭ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কেরালায় এখন বর্ষার প্রাক মুহূর্ত। প্রায় প্রতিদিনই চলছে মেঘ-বৃষ্টির খেলা। এমন সময়ে দেবভূমি সেজেছে মনরোম এক পরিবেশে। এমন পরিবেশেই বেবি ডল ওরফে সানি লিওনি মঙ্গলবার (১৮ মে) তার ভক্তদের জন্য ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে পুরো কালো পোশাকে বর্ষা উপভোগ করছেন তিনি।

অভিনেত্রীকে ব্ল্যাক হুডি, ব্ল্যাক লেগিংস ও ব্ল্যাক স্নিকার্স পরে থাকতে দেখা যায়। সবসময়ের মতো সুন্দর হাসি দিয়ে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন সানি। ছবির ব্যাকগ্রাউন্ডটিও অসাধারণ। বর্ষার দিনে পেছনে পাহাড়ের পটভূমি রেখে ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে  অভিনেত্রী লিখেছেন, ‘পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের প্রত্যেককেই এই সময়টাকে সেরা সময়ে পরিণত করতে হবে।’

কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা ভারত। এমন সময়ে অভিনেত্রীর লেখা এই নোটকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন ভক্তরা। সানির ছবির নিচে ভার্চুয়াল ভালোবাসা প্রকাশ করেছেন সবাই। কেউ কেউ তার স্টাইলের প্রশংসা করেন এবং কমেন্ট বক্স উপচে পড়ছে প্রশংসা এবং ভালোবাসায়। পোস্টটিতে মিলিয়নের বেশি লাইক পড়েছে।

এই মুহূর্তে পরিবারের সঙ্গে কেরালায় রয়েছেন সানি লিওন। সেখান থেকেই বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন। এছাড়াও তার নতুন মলয়ালম সিনেমা ‘শেরো’র শুটিং চলছে সেখানে। ৪০ বছরের এই অভিনেত্রী এই প্রথম মলয়ালম সিনেমায় কাজ করছেন।

এদিকে তার নতুন সিনেমা ‘রঙ্গিলা’ ও ‘বীরমাদেবী’ (তামিল) মুক্তির অপেক্ষায় রয়েছে। গত বছর করোনা সংক্রমণ বাড়তেই পরিবারসহ দেশ ছেড়েছিলেন সানি লিওন। কিন্তু নতুন কিছু কাজের জন্য আবার দেশে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টিতে ভিজে মাতালেন সানি লিওনি

প্রকাশকাল ০২:১৬:৩৬ এএম, শুক্রবার, ২১ মে ২০২১