ঢাকা ০৭:২৭ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে বাজেট পেশ ৩ জুন

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৫৩:১২ এএম, শুক্রবার, ২১ মে ২০২১ ২৪০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা মহামারির মধ্যেই আরো একটি বাজেট অধিবেশন বসতে যাচ্ছে জাতীয় সংসদে। আগামী ৩ জুন নতুন অর্থবছরের জন্য সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার আগে ২ জুন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। পরদিন অর্থমন্ত্রী প্রস্তাব উপস্থাপন করলে শুরু হবে তার ওপর আলোচনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ মে এবারের বাজেট অধিবেশন আহ্বান করেন।

বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। তবে করোনার জন্য গত বছরের মতো এবারো বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হবে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে এবারো স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালাতে হবে। ফলে সম্পূরক বাজেট এবং আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সংক্ষেপ করে আনতে হবে। সব মিলিয়ে ১৩-১৪ কার্যদিবস চলতে পারে অধিবেশন।

প্রস্তাবিত বাজেট ৩০ জুনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ৩০ জুনের আগে পাস করার রেকর্ড সাধারণত নেই। এবারের অধিবেশনও মাঝে বিরতি দিয়ে ৩০ জুন পর্যন্ত চলতে পারে।

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ত্রয়োদশ বাজেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদে বাজেট পেশ ৩ জুন

প্রকাশকাল ০১:৫৩:১২ এএম, শুক্রবার, ২১ মে ২০২১