ঢাকা ১০:৫৭ পিএম, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রমাণ হয়েছে- সরকার ‘সাংবাদিকবান্ধব’, আদালত স্বাধীন: কাদের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৩৭:৪২ পিএম, রবিবার, ২৩ মে ২০২১ ২৭১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিনপ্রাপ্তির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, সরকার ‘সাংবাদিকবান্ধব’ এবং আদালত সম্পূর্ণ স্বাধীন ও আদালতের ওপর সরকারের কোনরূপ হস্তক্ষেপ নেই।’

শেখ হাসিনা সরকারকে ‘সাংবাদিকবান্ধব’ বলে দাবি করে তিনি বলেন, ‘এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের বিকাশে শেখ হাসিনা সরকার যা করেছে, ’৭৫ পরবর্তীকালে আর কোনও সরকার কার্যতঃ কিছুই করেনি।’

রবিবার (২৩ মে) জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনরূপ হস্তক্ষেপ করেনি।’

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিলো বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে। গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করতে হবে। যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ বিষয়ে যাত্রীসাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘যতই বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন হোক না কেন, সড়কে শৃঙ্খরা না ফিরলে জনগণ এর সুফল পাবে না। সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত দশ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যেই অসম উন্নয়ন সাধিত হয়েছে বিগত কোন সময়ে হয়নি।’

তিনি বলেন, ‘পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মত বড় প্রকল্পগুলে চলমান,আশা করা হচ্ছে আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হয়েছে, যা এই সরকারের আরও একটি সাফল্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রমাণ হয়েছে- সরকার ‘সাংবাদিকবান্ধব’, আদালত স্বাধীন: কাদের

প্রকাশকাল ০১:৩৭:৪২ পিএম, রবিবার, ২৩ মে ২০২১