ঢাকা ০৭:৪৪ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংক লেনদেনের সময় বাড়ল

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৫৬:৩৭ পিএম, রবিবার, ২৩ মে ২০২১ ৪৪৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার ঘোষিত বিধিনিষেধের সঙ্গে সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন চলবে আগামী ৩০ মে পর্যন্ত। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রবিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সোমবার থেকে  ৩০ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। এছাড়া লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদক হবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ব্যাংক লেনদেন হচ্ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যাংক লেনদেনের সময় বাড়ল

প্রকাশকাল ০১:৫৬:৩৭ পিএম, রবিবার, ২৩ মে ২০২১