ঢাকা ০৮:২৮ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ছোবলে রাজশাহী, একদিনেই ১০ মৃত্যু

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১০:৪২:০১ এএম, সোমবার, ২৪ মে ২০২১ ২৮৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মে) দুপুর থেকে সোমবার (২৩ মে) দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে চারজনের করোনা পজেটিভ। বাকি ছয়জন করোনা পরীক্ষার আগে মারা যান। এদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬ নং করোনা ওয়ার্ডে তিনজন, ২৯ নং করোনা ওয়ার্ডে একজন ও ২২ নং করোনা ওয়ার্ডে দুইজন মারা গেছেন।

নিহতদের মধ্যে রাজশাহী জেলার সাতজন। এর মধ্যে দুর্গাপুর, বাঘা ও গোদাগাড়ী উপজেলার একজন করে চারজন এবং নগরীর তিনজন। অপর তিনজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নওগাঁর একজন করে।

ডা. সাইফুল ফেরদৌস সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪৫ জন ও আইসিউতে ১৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন।

উপ-পরিচালক বলেন, ঈদের পর থেকে প্রতিদিন করোনা আক্রান্ত রোগি বাড়ছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না। করোনা রোগিদের বেশীর ভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা ছোবলে রাজশাহী, একদিনেই ১০ মৃত্যু

প্রকাশকাল ১০:৪২:০১ এএম, সোমবার, ২৪ মে ২০২১