ঢাকা ১২:১৯ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র কয়লা উত্তোলন ৫০ শতাংশ বাড়িয়েছে

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১০:৪৭:৫৬ এএম, সোমবার, ২৪ মে ২০২১ ৩৮৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র কয়লা উত্তোলনের পরিমাণ বাড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটি কয়লা উত্তোলন বাড়িয়েছে ৪৮ দশমিক ৫ শতাংশ। আর গত সপ্তাহের তুলনায় ৯ শতাংশ বেড়ে উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৩০ লাখ শর্ট টন (১ শর্ট টনে ৯০৭ দশমিক ১৮ কেজি)। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল।

যুক্তরাষ্ট্রের প্রধান চারটি বেসিনেই সাপ্তাহিক ও বার্ষিক কয়লা উত্তোলনের পরিমাণ বেড়েছে। দেশটির ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে চলতি সপ্তাহে ১০ দশমিক ৯ ও মনটানা অঙ্গরাজ্যে ৫০ দশমিক ৬ শতাংশ উত্তোলন বেড়েছে। এ সময় অঙ্গরাজ্য দুটিতে মোট ৫৭ লাখ শর্ট টন কয়লা উত্তোলন করা হয়।

এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত প্রদেশ দুটিতে মোট কয়লা উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৫৩ লাখ শর্ট টনে। বছর শেষে উত্তোলনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২৬ কোটি ৯ লাখ শর্ট টনে, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি।

উত্তর অ্যাপালেশিয়া অঞ্চলে গত সপ্তাহের তুলনায় কয়লা উত্তোলন ৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৬ লাখ শর্ট টনে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৪৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

এদিকে মধ্য অ্যাপালেশিয়া অঞ্চলে উত্তোলন গত সপ্তাহের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৩ লাখ শর্ট টনে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন বেড়েছে ৩২ দশমিক ২ শতাংশ।

ইলিনয় বেসিনে কয়লা উত্তোলনের পরিমাণ গত সপ্তাহের তুলনায় বেড়েছে ৫ শতাংশ। গত বছরের তুলনায় প্রবৃদ্ধির পরিমাণ ৩৭ দশমিক ২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র কয়লা উত্তোলন ৫০ শতাংশ বাড়িয়েছে

প্রকাশকাল ১০:৪৭:৫৬ এএম, সোমবার, ২৪ মে ২০২১