ঢাকা ০৭:৫৮ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্র ব্যবসায়ী বাবলু গ্রেফতার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:০৩:৫৭ পিএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ২৬৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৯।  তানিম আহমদ বাবলু (২৭) নামের ওই যুবক শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব-৯। সোমবার রাতে নগরীর পাঠানটুলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর সিনিয়র এএসপি ওবাইন এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, বাবলু দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র ব্যবসা, মাদক কারবার ও চোরাচালান কারবারের সঙ্গে জড়িত। সোমবার রাত ১১টার দিকে র‍্যাব-৯ এর এর আভিযানিক দল নগরের পশ্চিম পাঠানটুলা থেকে তাকে গ্রেফতার করে। সে জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া এলাকার জমসেদ আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। এসময় মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি ওবাইন, এএসপি আফসান আল-আলম, এএসপি সোমেন মজুমদার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্র ব্যবসায়ী বাবলু গ্রেফতার

প্রকাশকাল ০২:০৩:৫৭ পিএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১