ঢাকা ০২:৪১ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছবি টাঙিয়ে পূজো; বিরক্ত সোনু সুদ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:০৮:১১ এএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ৩০২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেতা সোনু সুদকে দেবতার সঙ্গে তুলনা করে তার ছবিতে দুধ ঢেলে পূজোর ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন স্বংয় সোনু। যদিও তিনি আপ্লুত হয়েছেন এই ঘটনা দেখে। কিন্তু এ অভিনেতার মতে, এ ভাবে খাদ্যবস্তু নষ্ট করার কোনো মানে হয় না।

করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভারতের অনেকের কাছে এ অভিনেতা ধীরে ধীরে দেবতায় রূপ নিয়েছেন। তারই এক ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনুর একটি বড় ছবি টাঙিয়ে তাতে দুধ ঢালা হচ্ছে। ঠিক যে ভাবে শিবলিঙ্গে দুধ ঢেলে পূজো করা হয়। ছবির নীচের লেখা থেকে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।

‘এফআইআর’ ও ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী কবিতা কৌশিক সেই ভিডিও টুইট করে জানিয়েছেন, গোটা দেশের মতোই তিনিও সোনু সুদকে খুব ভালবাসেন, শ্রদ্ধা করেন। কিন্তু তা বলে দেশের এমন দুর্দশার সময়ে, মানুষ যখন না খেতে পেয়ে মারা যাচ্ছেন, তখন দুধ নষ্ট করার অর্থ হয় না। অভিনেত্রীর কথায়, আমরা সব কিছুতেই বাড়াবাড়ি করি কেন? একইসঙ্গে তার মতে, সোনুও নিশ্চয়ই এই ঘটনাটি দেখে খুশি হবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছবি টাঙিয়ে পূজো; বিরক্ত সোনু সুদ

প্রকাশকাল ০৩:০৮:১১ এএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১