ঢাকা ০৮:১১ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নয়নতারাকে পেতে ১০ কোটি রুপি লাগবে

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৫৭:০০ পিএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ২৯১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দক্ষিণী ফিল্মের আলোচিত অভিনেত্রী নয়নতারা সম্প্রতি গল্পনির্ভর সিনেমায় বেশ মনোযোগী। ভক্তরা এরইমধ্যে তাকে ‘লেডি সুপারস্টার’ ডাকতে শুরু করেছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, নয়নতারার পরবর্তী ছবি ‘নেত্রিকান’ সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নতুন গুঞ্জন, একটি প্রতিনিধিত্বশীল ওটিটি প্ল্যাটফর্ম ক্রাইম থ্রিলারের জন্য নায়িকাকে বেশ মোটা অংকের প্রস্তাব দিয়েছে।

সিনেমা ভিক্টানের বরাতে খবরে বলা হয়েছে, ‘নেত্রিকান’  এর মুক্তিপূর্ব ব্যবসায়ের পর নয়নতারা নিজের পারিশ্রমিক নিচ্ছেন ১০ কোটি রুপি। পত্রপত্রিকার খবর, মুক্তির আগেই ছবিটি ২০ কোটি রুপি ব্যবসা করেছে। আর সে কারণেই নিজের চড়া দাম হাকাচ্ছেন নায়িকা।

আহন-সাং-হুন পরিচালিত কোরিয়ান থ্রিলার ‘ব্লাইন্ড’ এর অফিসিয়াল তামিল রিমেক ‘নেত্রিকান’র পরিচালনা করেছেন মিলিন্দ রাও। নয়নতারা ছাড়াও আজমল আমির, সরন, ইন্দুজা ও মনিকন্দনদের মতো শিল্পীদের ছবিটিতে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নয়নতারাকে পেতে ১০ কোটি রুপি লাগবে

প্রকাশকাল ০১:৫৭:০০ পিএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১