ঢাকা ০১:৩৪ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রচণ্ড তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:১৮:০৬ এএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ২৩৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহের পরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। রাজধানী ছাড়াও দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। কয়েকদিনের প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অস্থির হয়ে উঠেছিল মানুষ। প্রচণ্ড গরমের পরে স্বস্তির বৃষ্টিতে আনন্দে আত্মহারা অনেকেই।

সোমবার (২৪ মে) রাত ৮টা থেকেই বিদ্যুৎ চমকাচ্ছিল ঢাকার আকাশে। এর আগে আবহাওয়া অধিদফতরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।  এরপর রাত পৌনে ৯টা নাগাদ নামলো অপেক্ষার বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়ায় জুড়িয়ে গেলো ঢাকাবাসীর প্রাণ।

এদিকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় স্থির রয়েছে। আবহাওয়া পরিস্থিতির কারণে ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সোমবার (২৪ মে) দুপুরে ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ২৬ মে ভোর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ-খুলনা উপকূলের নিকট দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ  ঢাকায় ৩৮ দশমিক ১,  ময়মনসিংহে ৩৭, চট্টগ্রামে ৩৭ দশমিক ৮, সিলেটে  ৩৮ দশমিক ৩, রাজশাহীতে ৩৭ দশমিক ৮, রংপুরে ৩৭ দশমিক ৫, খুলনায় ৩৬  এবং  বরিশালে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রচণ্ড তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রকাশকাল ০৩:১৮:০৬ এএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১