ঢাকা ০৮:০৮ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শরিফুলের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০১:৫২:৫৬ পিএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ২৬১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান টাইগার কাপ্তান তামিম ইকবাল।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে টেস্ট অভিষেক হওয়া তরুণ পেশার শরিফুল ইসলাম এবার ঘরের মাটিতে ওয়ানডেতে অভিষিক্ত হলেন। তাসকিনের জায়গায় তাকে একাদশে নেয়া হয়েছে।

এছাড়া প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়া মোহাম্মদ মিঠুনের জায়গায় আজ খেলবেন মিনি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

গত রবিবার প্রথম ওয়ানডেতে সফরকারী লঙ্কানদের বিপক্ষে ৩৩ রানের জয় পায় বাংলাদেশ। তাই এক ম্যাচ হাতে রেখেই আজ সিরিজ নিশ্চিত করতে চাইবে তামিম-সাকিব-মুশফিকরা।

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শরিফুলের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশকাল ০১:৫২:৫৬ পিএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১