ঢাকা ০৮:১৪ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছর পর ফ্রেঞ্চ লিগ লিলের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৫৫:৫১ এএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ২৬৬ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা তিনবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলে লিগটা অনেকটা একমুখী করে ফেলেছিল পিএসজি। এবার তাদের তিন মৌসুমের রাজত্বে হানা দিল লিলে। ১০ বছর পর লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলল লিলে। এই নিয়ে চতুর্থ বারের মতো লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলল লিলে। শেষবার ২০১০/১১ মৌসুমে ঘরোয়া লিগের শিরোপা জিতেছিল লিলে।

আগের তিন মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজি লিলের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা হারিয়েছে। শেষ রাউন্ডে তারাও জিতেছে। ব্রেস্তকে তারা হারিয়েছে ২-০ গোলে। তবে লিল পয়েন্ট হারালে তারা শিরোপা পেত। কিন্তু তেমন নাটকীয় কিছু হয়নি।

লিলের জয়ের ম্যাচে গোল করেন কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিড ও তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে ফুলগিনি ব্যবধান কমালে ক্ষণিকের জন্য উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত অবশ্য লিলের শিরোপা উৎসবে বাধা হতে পারেনি।

৩৮ ম্যাচে ২৪ জয় ও ১১ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল লিল। আর ২৬ জয় ও ৪ ড্রয়ে  ৮২ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে পিএসজিকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০ বছর পর ফ্রেঞ্চ লিগ লিলের

প্রকাশকাল ০২:৫৫:৫১ এএম, মঙ্গলবার, ২৫ মে ২০২১