ঢাকা ১২:১৭ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফোনালাপ ফাঁসের পর পুলিশ দুই কর্মকর্তা বরখাস্ত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:০৬:৫২ এএম, বুধবার, ২৬ মে ২০২১ ২৩৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আচরণবিধি লঙ্ঘন করায় পুলিশ দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এস এম ফজলুল হকের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালে তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। একইভাবে নাজমুল হাসানকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি পুলিশের এলিটফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব একযোগে ৪৮ পুলিশ সুপারকে পদায়নের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি  রেকর্ড ফাঁস হয়। যেখানে সেনাবাহিনী ও র‌্যাব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পরে জানা যায়, ওই আপত্তিকর কথোপকথনে জড়িত দুজন হলেন, রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নের কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজুলল হক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোনালাপ ফাঁসের পর পুলিশ দুই কর্মকর্তা বরখাস্ত

প্রকাশকাল ০৪:০৬:৫২ এএম, বুধবার, ২৬ মে ২০২১