ঢাকা ০৮:০৪ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যে পথে মরিয়মই প্রথম

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৪৮:৩৯ এএম, বুধবার, ২৬ মে ২০২১ ২৭০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান শাসিত আজাদ জম্মু-কাশ্মিরের প্রথম নারী পাইলট হয়েছেন মরিয়ম মুজতবা। অধিকৃত কাশ্মিরের সোফিয়ানের অভিবাসী পরিবারের এ নারীর সফলতা প্রশংসিত হচ্ছে সবার মুখে মুখে।

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন-এর খবরে বলা হয়েছে, গেল শনিবার আজাদ জম্মু-কাশ্মিরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন মুজাফফরবাদের বাসিন্দা মরিয়ম। এসময় তার স্বামী আজাদ জম্মু-কাশ্মির পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মুজতবা রাঠোর আগাও সঙ্গে ছিলেন।

এদিকে মরিয়মের এই অর্জনকে সব নারীর জন্য রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট মাসুদ খান। একইসঙ্গে তিনি মরিয়মের ভূয়সী প্রশংসা করেন।

রাওয়ালপিন্ডিতে প্রাথমিক বেসামরিক বিমান চলাচল বিষয়ক প্রশিক্ষণ নেন মরিয়ম। এরপর নিউজার্সিতে অবস্থিত ফ্লাইট বিষয়ক একাডেমি সেঞ্চুরি এয়ারে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরপর বাণিজ্যিক পাইলট লাইসেন্স পান এ নারী।

সম্প্রতি তাকে এয়ারবাস-৩২০তে ‘ফার্স্ট অফিসার’ হিসেবে অনুমোদন দেয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে পথে মরিয়মই প্রথম

প্রকাশকাল ০৪:৪৮:৩৯ এএম, বুধবার, ২৬ মে ২০২১