ঢাকা ০৭:৫২ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৪০:০৭ এএম, বুধবার, ২৬ মে ২০২১ ২৫৪ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীতে সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম রৌদ্র (১৭)। সে নগরের জিন্দাবাজার এলাকার মৃত প্রিয় লাল দত্তের ছেলে।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে নগরের মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন-এর সুইমিংপুলে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে রৌদ্র ও তার কয়েক বন্ধু মিলে হোটেল নির্ভানা ইন-এর সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। সুইমিংপুলে নামার আধাঘন্টার মধ্যে রৌদ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খোঁজতে হোটেলের কর্মীরাও সুইমিংপুলে নামেন। তখন হোটেলের কর্মীরা দেখতে পান রৌদ্র পানির নিছে ডুবে আছে। সেখান থেকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। রৌদ্রর মরদেহ ওসমানী মেডিকেলে রাখা আছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশকাল ০৪:৪০:০৭ এএম, বুধবার, ২৬ মে ২০২১