ঢাকা ০৮:০৪ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংকে ৬ টুকরা লাশ: নিহতের স্ত্রী গ্রেফতার

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৪৪:৪১ এএম, বুধবার, ২৬ মে ২০২১ ২৫৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে স্বামীর ৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে আবদুল্লাহপুর এলাকা থেকে র‌্যাব-১ এর একটি দল তার স্ত্রী আসমা আক্তারকে (৩৩) গ্রেফতার করে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, আব্দুর রহমানের সঙ্গে আজাহারের স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। তাতে বাধা হয়ে দাড়ান আজাহার। এজন্য স্ত্রীর পরিকল্পনায় আব্দুর রহমান তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন।

প্রসঙ্গত, গত ১৯ মে থেকে পোশাক শ্রমিক মো. আজহার নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার (২৫ মে) দক্ষিণ থানার সরদার বাড়ি মসজিদের পেছনে একটি সেফটি ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যার পর মৃতদেহ ৬ টুকরো করে মরদেহ এখানে ফেলে যায় দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেপটিক ট্যাংকে ৬ টুকরা লাশ: নিহতের স্ত্রী গ্রেফতার

প্রকাশকাল ০৪:৪৪:৪১ এএম, বুধবার, ২৬ মে ২০২১