ঢাকা ০৭:২৫ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:৪০:৩১ এএম, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ২৫০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়লমারীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে রোয়ালমারী থানায় এ মামলাটি করেন ওই কিশোরীর বাবা। এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মাঝে, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত সোমবার (২৪ মে) বিকেল ৩টার দিকে বোয়ালমারী  উপজেলার পরমেশ্বরদী  ইউনিয়নের রাঙ্গামোলাকান্দি স্কুলের পিছনে সিরাজ মিয়ার পাট ক্ষেতের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ফরিদপুর শহরে তার দুলাভাই মফিজুরের এর বাড়িতে থাকে। গত সোমবার ওই কিশোরী ফরিদপুর হতে তার ফুফাতো বোনের বাসায় আসার পথে রাঙ্গা মোল্লকান্দি নামক স্থানে আসার পথে দুই তরুণ তাকে পাট ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় সাহায্য করেছে বাকি তিনজন।

ওই তরুণী ও তার পরিবার সূত্রে জানা গেছে যে দুই তরুণ তাকে ধর্ষণ করেছে তারা হলেন, বোয়ালমারী সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইমরান মাতুব্বর (২৬) ও  হাফিজুল মল্লিক (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, এ ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহাভুক্ত দুই আসামি মফিজুর রহমান (৩২) ও শারমিন আক্তারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীকে বুধবার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশোরীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা

প্রকাশকাল ০৩:৪০:৩১ এএম, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১