ঢাকা ০৮:২৯ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি কারাগারে কয়েদির আত্মহত্যা

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:০১:২৬ পিএম, শুক্রবার, ২৮ মে ২০২১ ২৫৯ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুরা (২৬) নামে এক কয়েদি আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৮ মে) সকালে কারাগারের ভেতরে আইসোলেশন সেন্টারের টয়লেটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

মিলন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অরুন পাড়া এলাকার মনসারাই ত্রিপুরার ছেলে। একটি পর্নোগ্রাফি মামলার আসামি হয়ে কারাগারে ছিলেন তিনি।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার দিদারুল আলম বলেন, আসামি মিলন সকালে কারাগারের আইসোলেশন সেন্টারের টয়লেটে যান। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও টয়লেট থেকে বের না হওয়ায় অন্য আসামিরা সেখানে গিয়ে টয়লেটের ভেনটিলেটরের রডের সঙ্গে গামছা পেচানো অবস্থায় মিলনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ১৬ মে খাগড়াছড়ি গুইমারা থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলায় মিলনকে আটক করা হয়। পরের দিন ১৭ মে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়ি কারাগারে কয়েদির আত্মহত্যা

প্রকাশকাল ০২:০১:২৬ পিএম, শুক্রবার, ২৮ মে ২০২১