পৃথিবী হারালো আরও সাড়ে ১১ হাজার প্রাণ
- প্রকাশকাল ০৩:৫২:০১ এএম, শুক্রবার, ২৮ মে ২০২১ ২৬৮ পাঠক
বিশ্বে প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৩২ হাজার ৬৬৩ জন আক্রান্ত হয়েছে। এ সময়ের মধ্যে করোনায় মারা গেছে আরও ১১ হাজার ৫২৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত বেড়ে ১৬ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৫৭২ জন এবং মৃত্যু বেড়ে ৩৫ লাখ ২৪ হাজার ৩৯১ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৮ মে) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ দেয়া তথ্যে এ বিশ্বচিত্র উঠে এসেছে।
বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৫৪৭ জন। তাদের মধ্যে ১ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৬৫২ জন মৃদু উপসর্গ বহন করে চলেছেন। আর গুরুতর অবস্থায় আছেন ৯৭ হাজার ৮৯৫ জন।
করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠার হারও কম নয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পযন্ত আক্রান্তদের মধ্যে ১৫ কোটি ১৩ লাখ ২৩ হাজার ৬৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
























