সিলেটে ফের ভূমিকম্প
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ১০:১৫:১৪ এএম, রবিবার, ৩০ মে ২০২১ ২৮০ পাঠক
আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। রবিবার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রিখটার স্কেলে দুই মাত্রার ভূমিকম্প রবিবার ভোরে অনুভূত হয়েছে। তবে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যার উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী এলাকা।
সিলেটে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা নাগাদ ৪ ঘণ্টার মধ্যে মৃদু মাত্রার হলেও যেভাবে ৫-৬ বার ভূকম্পন অনুভূত হয়েছে, তাতে করে ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ ওই এলাকায় যেকোনও সময় ‘বড় ধরনের ভূমিকম্প’ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা।






















