ঢাকা ০২:৩৮ পিএম, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ২৩ জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৩:০৪:১২ এএম, সোমবার, ৩১ মে ২০২১ ২৩৮ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ২৩ জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করা গেছে। এছাড়া ইউকে ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে ২৭ জনের দেহে। ৫ জনের দেহে শনাক্ত হয়েছে নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট।

রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বুলেটিনে তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. তাহমিনা শিরিন।

তিনি বলেন, ২৬৩টি সিকোয়েন্সিংয়ের মধ্যে ৮৫ জনের সাউথ আফ্রিকান, ২৩ জনের ভারতীয়, ২৭ জনের যুক্তরাজ্য এবং ৫ জনের দেহে নাইজরিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

তিনি আরও বলেন, করোনার ভ্যারিয়েন্ট কোনো নতুন বিষয় নয়। যত জিনোম সিকোয়েন্স করা হবে, তত ধরনের ভ্যারিয়েন্ট শনাক্ত হবে। নতুন নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হবে। ভ্যারিয়েন্টে যাই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতটুকু সম্ভব ঘরের মধ্যে অবস্থান করতে হবে। ঘরের বাইরে বের হলে সঠিকভাবে মাস্ক পরতে হবে। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে ২৩ জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট

প্রকাশকাল ০৩:০৪:১২ এএম, সোমবার, ৩১ মে ২০২১