ঢাকা ০৮:০০ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক হোটেলে মিলল তরুণীর মরদেহ

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৩৫:০০ এএম, মঙ্গলবার, ১ জুন ২০২১ ২৯২ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী শহরে হোটেল নিরালা নামের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) বিকেলে বাজীরমোড়ে অবস্থিত ওই হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, হোটেলটির রেজিস্টারে ওই তরুণী নিজের নাম লিখেছিলেন রেহানা আক্তার। বাবার নাম লিখেছিলেন আবু তাহের এবং মায়ের নাম ফাতেমা জোহরা। ঠিকানা উল্লেখ করেছেন নরসিংদীর মাধবদীর ডৌকাদি গ্রাম। তবে রেজিস্টারে পাওয়া তার নাম-পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (৩০ মে) সন্ধ্যায় ওই তরুণী একাই হোটেলে রাত্রি যাপন করতে আসেন। গাজীপুর থেকে ফেরার পর রাত হয়ে যাওয়ায় হোটেলে থাকতে চান তিনি। রেজিস্টারে নাম-ঠিকানা লেখার পর ওই নারীকে হোটেলটির নিচতলার ৬ নম্বর কক্ষ দেওয়া হয়। ওই সময় তিনি একটি পলিথিনের ব্যাগে করে রাতে খাওয়ার জন্য নাশতা সঙ্গে এনেছিলেন। এরপর তিনি আর ওই কক্ষ থেকে বের হননি। এরপর সোমবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করে না পেয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়। পরে দুপুরের দিকে পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, আবাসিক হোটেলটির একটি কক্ষের দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ওই নারীর নাম-পরিচয় সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবাসিক হোটেলে মিলল তরুণীর মরদেহ

প্রকাশকাল ০২:৩৫:০০ এএম, মঙ্গলবার, ১ জুন ২০২১