জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০২:১৩:৩১ এএম, মঙ্গলবার, ১ জুন ২০২১ ২৩৩ পাঠক
আগামী ২ জুন থেকে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (২০২১ সালের বাজেট) অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিতকরণকল্পে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞায় ১ জুন রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।


























