ঢাকা ১১:৫০ পিএম, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০২:৩৬:৫৯ এএম, মঙ্গলবার, ১ জুন ২০২১ ২৭৪ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। পুলিশ বলছে, তারা পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

সোমবার (৩১ মে) ডিএমপির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। রবিবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদয় কৃষ্ণ দাস (২৮) ও মো. তানভীর মাহমুদ ওরফে দৌলত (৩৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি ওয়ারলেস সেট, ১টি ওয়ারলেস এর চার্জার, ৩টি মোবাইল ফোন, ১টি খেলনা পিস্তল ও ২টি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু আশরাফ সিদ্দিকী জানান, কতিপয় লোক প্রতারণার উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের ব্যবহৃত বিভিন্ন প্রতীকসহ উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর বাসার সামনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তারা পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ছদ্মবেশ ধারণ করে চাকরি দেওয়া, মামলা থেকে বাঁচানো, কাজ পাইয়ে দেওয়ার কথাসহ বিভিন্ন ভাবে প্রতারণা করে আসছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিমানবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

প্রকাশকাল ০২:৩৬:৫৯ এএম, মঙ্গলবার, ১ জুন ২০২১