ঢাকা ১২:৪৯ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৫:৩০:৩৬ এএম, বুধবার, ২ জুন ২০২১ ২৩৫ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় এক অজ্ঞাত (৪০) ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে নয়টার দিকে জরুরি বিভাগে ওই ব্যক্তিকে দুই জন যুবক নিয়ে আসেন।

পরে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করে। তবে এর পরপরই তাকে উদ্ধার করে নিয়ে আসা ২ যুবককে আর খুঁজে পাচ্ছে না পুলিশ। নিহত ব্যক্তির মাথার পেছনে আঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসা ওই দুই যুবক জানিয়েছে শাহবাগ দোয়েল চত্বর এলাকায় রাস্তায় পড়েছিল অজ্ঞাত ব্যক্তিটি। পরে উদ্ধার করে তারা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এরপরেই ওই দুই যুবক হাসপাতাল থেকে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, নিহত ব্যক্তির মাথার পেছনে আঘাত রয়েছে। এখন এটা সড়ক দুর্ঘটনা নাকি অন্য কিছু বিস্তারিত কিছুই জানতে পারিনি। নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও গেঞ্জি। বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢামেকে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশকাল ০৫:৩০:৩৬ এএম, বুধবার, ২ জুন ২০২১