ঢাকা ০৮:২৩ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দাম বাড়বে যেসব পণ্যের

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১২:২২:১৫ পিএম, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ৩৫১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১২ শতাংশ ব্যয় বাড়িয়ে ২০২১-২০২২ অর্থবছরের জন্য দেশের সর্ববৃহৎ বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয়, আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম এবং দেশের এটি ৫০তম বাজেট।

রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মাথায় রেখে বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী জাতীয় সংসদে আসছে অর্থবছরের বাজেট পেশ করেন। নতুন অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনায় অনেক পণ্যের দাম বাড়বে। যেসব পণ্যের দাম বাড়বে-

আমদানি করা বিলাসী পণ্য যেমন- বডি স্প্রে, জুস, প্যাকেটজাত খাদ্য ও প্রসাধনী পণ্যে নতুন করে শুল্ক আরোপ হতে পারে। ফলে এসব পণ্যের দাম আরেক দফা বাড়বে।

এছাড়া অতিরিক্ত শুল্ক আরোপের ফলে এবারের বাজেটে তামাকজাত পণ্যে স্ল্যাব অনুসারে শুল্ক আরোপ হবে। এর ফলে সিগারেটের ক্ষেত্রে মধ্যম সারির একটি স্ল্যাবে দাম বাড়তে পারে।

আগাম কর আরোপের কারণে অ্যালকোহল জাতীয় মাদক দ্রব্যের দাম বাড়বে। প্রস্তাবিত বাজেটে মদ আমদানিতে অগ্রিম কর ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া ভ্যাট আরোপের কারণে খুচরা পর্যায়ে স্যানেটারি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার ও টাইলসের দাম বাড়তে পারে।

একইসঙ্গে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়ার ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব এসেছে। কার ও এসইউভির নিবন্ধন খরচ ও শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ সার্ভিসের খরচও বাড়ছে।

দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপের ফলে আমদানি করা স্মার্টফোনের দাম আরও এক দফা বাড়বে। মোবাইল সিম ব্যবহার করে সেবা গ্রহণের বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, বার্তা পাঠানো এবং ডেটা ব্যবহারের খবর বাড়বে।

কম্পিউটারসহ কিছু পণ্যের দেশীয় উৎপাদন উৎসাহিত করতে সেসব পণ্য আমদানির ক্ষেত্রে বেশি হারে শুল্ক আরোপ করা হচ্ছে। এ কারণে বিদেশ থেকে আসা এসব পণ্যের দাম বাড়বে।

পাশাপাশি দেশীয় কৃষিপণ্য সুরক্ষায় আমদানি করা ক্যাপসিকাম ও বেবিকর্নের ওপর শুল্ক আরোপের ফলে এসব পণ্যের দাম বাড়বে।

করোনা পরিস্থিতি মোকাবিলা, মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতি পুনরুদ্ধারে জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাম বাড়বে যেসব পণ্যের

প্রকাশকাল ১২:২২:১৫ পিএম, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১