ঢাকা ১২:৫৩ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফোনের কথায় খরচ বাড়বে

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ১২:২০:২৩ পিএম, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ৩৫০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার (৩ জুন) উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল। বাজেটে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একইভাবে তিনি আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ও ভ্যাট ছাড়ের ঘোষণা দিয়েছেন। ফলে সার্বিকভাবে বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে ও কমতে পারে।

মন্ত্রী প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোবাইল সিম ব্যবহার করে সেবা গ্রহণের বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। ফলে মোবাইল ফোনে কথা বলা, বার্তা পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বাড়ে যাবে। এছাড়া দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপের ফলে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়তে পারে।

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে ৫০তম এ বাজেট। আলোচিত এ বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোনের কথায় খরচ বাড়বে

প্রকাশকাল ১২:২০:২৩ পিএম, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১